• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ডেস্ক রিপোর্ট
  ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটা থেকে শুরু হওয়া ভারী বর্ষণে প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে নগরজীবন অনেকটাই স্থবির হয়ে পড়ে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিল, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ইসিবি ও কালশীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বৃষ্টির কারণে সকাল থেকেই সড়কে গণপরিবহন কম চলাচল করে। যেসব যানবাহন চলেছে, সেগুলোকে ধীরগতিতে চলতে হওয়ায় বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। অনেককে ভিজে হেঁটে কিংবা বিকল্প বাহনে গন্তব্যে যেতে দেখা গেছে।

মহাখালীর সিএনজিচালক জসিম উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে, ট্রিপও কম হয়েছে। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এহসানুল হক বলেন, জলাবদ্ধতার কারণে অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

দমকা বাতাসের কারণে ছাতা নিয়েও অনেক পথচারী ভিজে পড়েন। কোথাও কোথাও রিকশা সংকট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, অব্যাহত বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা হয়েছে। কমলাপুর পাম্প স্টেশনসহ বিভিন্ন পাম্প হাউস চালু রেখে পানি সরানোর কাজ চলছে।

আরও পড়ুন

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

বুলেট বৈরাগী হত্যার দ্রুত বিচার দাবিতে জকসুর মানববন্ধন

রাজধানীতে বিশেষ অভিযানে ৫৬ জন গ্রেপ্তার

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের মধ্যভাগে বৃষ্টি কিছুটা কমলেও বিকেল বা সন্ধ্যায় আবারও বাড়তে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। পাশাপাশি ভারী বর্ষণ অব্যাহত থাকলে ঢাকাসহ অন্যান্য শহরেও সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এমএস/

  • জলাবদ্ধতা
এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে বাঁধ দিয়ে জলাবদ্ধতা, ইউএনওর হস্তক্ষেপে পানি নিষ্কাশন স্বাভাবিক
শেরপুরে বাঁধ দিয়ে জলাবদ্ধতা, ইউএনওর হস্তক্ষেপে পানি নিষ্কাশন স্বাভাবিক
যশোরে জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
যশোরে জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান
বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান
মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি
মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।